editor
প্রকাশিত: 5:32 PM, February 27, 2024
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মোঃ আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।
পুলিশ জানায়, আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিয়ার রহমান ও এসআই মো: সম্ররাজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের কাদির এর দোকান থেকে ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ০৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লক্ষ আশি) হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।
বিষয় নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন