editor
প্রকাশিত: 7:28 PM, February 28, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান প্রতিরোধ পৃথক দুটি অভিযানে ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ১টি ডিআই ট্রাক ও ১টি এইচ পিকআপ গাড়ীসহ ৪ জনকে আটক করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম-এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযানে ২৭ ফেব্রুয়ারী রাতে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে একটি এইচ পিক-আপ (ঢাকা মেট্রো-ন-১২-১৮৫৪) থেকে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে চোরাকারবারিকে আটক করা হয়েছে।
অপরদিকে ২৮ ফেব্রুয়ারী রাত ১টা ৩০ মিনিটে সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মুখ হতে একটি ডিআই পিকআপ( সিলেট – মেট্রো-ন-১১-১১২১) থেকে ২০ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা ভারতীয় পেঁয়াজ সহ ১ জন আসামিকে আটক করা হয়েছে। দুটি অভিযানে গ্রেফতারকৃর আসামিরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে ঘিলারতৈল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সোহেল রানা (৩০) হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামের হানিফউল্লাহ্যর ছেলে সাহিদ মিয়া (১৯), একই উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত মোমিন আলির ছেলে বাচ্চু মিয়া (৩৬) ও অপর আসামি হবিগঞ্জ সদরের মজলিশপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে লেবু মিয়া( ৩৮)।
আটকের বিষয় নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের প্রেক্ষিতে আমিসহ পুলিশের একটি টিম পৃথক অভিযান পরিচালনা করি। অভিযানে ২টি গাড়ীসহ ৫৫ বস্তা ভারতীয় চিনি এবং ১০ বস্তা পেঁয়াজ আটক করেছি এবং অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে ৪- জনকে আটক করা হয়।
এ বিষয়ে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে এবং আটক আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়