editor
প্রকাশিত: 8:37 PM, February 28, 2024
ফারহান আহমদ চৌধুরী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ামাত্রই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনার ঝড় বইছে। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য অনেক প্রার্থী চাঙ্গা হয়ে উঠেছেন। বালাগঞ্জে নির্বাচনি হাওয়া বইতে শুরু করায় ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে কে প্রার্থী হবেন তা নিয়ে চলছে আলোচনার সমারোহ। কে হতে পারেন বালাগঞ্জ উপজেলা পরিষদের আগামীদিনের যোগ্যতম জনগণের পছন্দের ভাইস চেয়ারম্যান।
এমন আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ ও যুব সমাজকে আপন করে সকল স্তরের মানুষের আস্থার যায়গা সৃষ্টি করতে নিরলস প্রচার প্রচারণায় প্রতিশ্রুতি দিয়ে মাঠে ময়দানে ছুটে চলছে তরুণ প্রজন্মের উদীয়মান সমাজ সেবক ফুজায়েল খাঁন সাজু। তিনি দেওয়ান বাজার ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক।
ইতিমধ্যে তিনি নিজের প্রার্থিতা জানান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘুরে ঘুরে সকলের সাথে কুশল বিনিময় ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, নির্বাচন কমিশনের ভাষ্যমতে আগামী মে মাসেই অনুষ্ঠিত হবে বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। সাজুও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। নিজ উদ্যোগে উপজেলার অসহায় মানুষদের সহায়তা করছেন। আশপাশের মানুষদের বিপদে সহযোগিতা করছেন। এ ছাড়া ডিজিটাল পোস্টারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থী হওয়ার ইচ্ছার বিষয়টি জানান দিচ্ছেন।
উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ফুজায়েল খাঁন সাজু তার প্রচার প্রচারণায় মানুষের মাঝে তুলে ধরছেন তার অবস্থান ও আগামীদিনের পরিকল্পনা। তিনি বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে এখন আর আমার চাওয়া পাওয়ার কিছুই নেই আমার ব্যক্তিগত ভাবে এখন একটাই চাওয়া মানুষের জন্য কিছু করা, মৃত্যুর পরে মানুষের মাঝে কর্মদিয়ে বেচে থাকা, সেই চিন্তা চেতনায় মসজিদ, মক্তব, মাদ্রাসা ও সামাজিক সংঘটনের সাথে সম্পৃক্ত হয়ে বিভিন্ন সময় সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করে আসছি আমি চাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে সেই ক্ষেত্রে জনগণ যদি তাদের ভোটের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। আমি তরুণ ছাত্র যুবসমাজকে সাথে নিয়ে মাদক মুক্ত আদর্শিক সমাজ বিনির্মানে কার্যকরী পদক্ষেপ নিয়ে গরীব অসহায় মানুষের সহায়ক হয়ে নিরলস ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন