editor
প্রকাশিত: 10:28 PM, February 28, 2024
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা এসেছিল। মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদান অপরিসীম।
তিনি আরো বলেন, তৎকালীন পশ্চিম পাকিস্তানী শাসক শ্রেণীর ২৩ বছরের শোষণ-নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে দেশমাতৃকার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে রক্তক্ষয়ী সংগ্রাম ও অনেক আত্মত্যাগের বিনিময়ে লাল সবুজের গৌরবের পতাকা উপহার দিয়েছেন তাঁরা। তাই তারাই রাষ্ট্রের নিকট সর্বোচ্চ সম্মানের পাত্র। তাদের সম্মানিত করলেই জাতির মর্যাদা সমুন্নত হবে।
তিনি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসবের ৪র্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব এর সভাপতিত্বে ও আংশুমান দত্ত অঞ্চন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমদ চৌধুরী, জাতীয় গ্রস্থাকার সিলেট এর উপপরিচালক দিলীপ কুমার দাশ, সমাজসেব অধিদপ্তর সিলেট এর উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, বীর মুক্তিযোদ্ধ আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র রায় দাস, বীর মুক্তিযোদ্ধা মহিব উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী, সিলেট এর জেলা শিশু অফিসার সাইদুর রহমান ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টু, সিলেট জেলার সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ^াস পারভেজ, দক্ষিণ সুরমার সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুহেল, সদরের সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, যুবকমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ, জেলা সন্তান কমান্ডের সদস্য মো. জাবেদ হোসেন, মাহবুব আলম, সমর দাশ প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন