editor
প্রকাশিত: 3:59 PM, December 25, 2023
অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সিলেট সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাজী মো: হাবিবুর রহমানের ছেলে কাজীটুলায় অবস্থিত হালিমা এন্টারপ্রাইজ এর স্বত্বাধীকারী বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোঃ সালমানুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগম।
গত ২৪ ডিসেম্বর ২০২৩ইং রোজ রোববার দুপুর অনুমান ৩ ঘটিকার সময় ব্যবসায়িক কাজে কাজী মোঃ সালমানুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে সাথে নিয়ে কাজীটুলা হতে মোটরসাইকেল যোগে বন্দরবাজার যাওয়ার পথে সিলেট কোর্ট পয়েন্টে অবস্থিত মসজিদের সম্মুখে আসা মাত্রই স্হানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে তার ও তার স্ত্রীর উপর উপর্যুপরি হামলা করতে থাকে। এ সময় তাদের আর্তচিৎকার শুনে পাশের মার্কেটে অবস্হানরত ও রাস্তায় চলাচলরত সাধারণ জনগণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পলায়ন করে। পরে উপস্থিত জনতা কাজী মোঃ সালমানুর রহমান ও তাঁর স্ত্রী হালিমা বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্হানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
আহত ব্যবসায়ী কাজী মোঃ সালমানুর রহমান জানান, ব্যবসায়ীক ও পূর্ব বিরোধের জেরে ব্যবসায়ী আল-আমিনের প্রত্যক্ষ মদদে কয়েকজন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে গাড়ি গতিরোধ করে। চারজনের জনের হাতে ছিল রামদা ও অপর দুই জনের হাতে ছিল চাপাতি। অল্প সময়ের ব্যবধানে তারা আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
তাদের উপর এ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, হামলায় প্রত্যক্ষ মদদ দাতা ব্যবসায়ী আল-আমিন আহত কাজী মোঃ সালমানুর রহমান তাদের উভয়ের মধ্যে দীর্ঘ ১০-১১ বছর ধরে ব্যবসা নিয়ে বিরোধ চলছে, যা আজও পর্যন্ত সমাধান হয়নি। উক্ত ব্যবসায়ীক বিরোধের কারণে কাজী মোঃ সালমানুর রহমান দীর্ঘ কয়েক বছর ধরে নিজ পরিবারের সদস্যদের নিয়ে আপন বাসাবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে অন্যত্র বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
এ ঘটনায় কাজী মোঃ সালমানুর রহমানের স্ত্রী সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবসায়ী আল-আমিন ও তার সহযোগিদের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।
এব্যাপারে সিলেট মহানগর ঐক্য কল্যাণ ব্যবসায়ী পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, সিলেটে ব্যবসায়ী ও তাঁর স্ত্রীর উপর এরকম ন্যক্কারজনক ঘটনা আগে দেখেনি। যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ব্যবসায়ীর ওপর এমন হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন