editor

প্রকাশিত: 10:33 PM, February 29, 2024

তরুণ সমাজের আপাদমস্তক চিন্তাভাবনা হবে বাংলাদেশকে নিয়ে: আবু আহমদ ছিদ্দীকী এনডিসি

তরুণ সমাজের আপাদমস্তক চিন্তাভাবনা হবে বাংলাদেশকে নিয়ে: আবু আহমদ ছিদ্দীকী এনডিসি

সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, তরুণ সমাজ, তারুণ্য একটি প্রাণশক্তি, যা অফুরন্ত সম্ভাবনা ও বর্ণিল স্বপ্ন দ্বারা পরিপূর্ণ বাংলাদেশের স্বপ্ন। তরুণদের ভাবনাগুলো হবে বাংলাদেশের ভাবনা, বাংলাদেশকে নিয়ে নতুন দিগন্ত উন্মোচন করার ভাবনা, তরুণ সমাজের আপাদমস্তক চিন্তাভাবনা হবে বাংলাদেশকে নিয়ে। সমস্ত অস্তিত্বে থাকবে বাংলাদেশ। তরুণদের কাজগুলো হবে বাংলাদেশের কাজ। সব স্বপ্ন দেখতে হবে বাংলাদেশকে নিয়ে।

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে অনন্য অবদান রেখে মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটি স্বাধীন দেশ ও একটি লাল-সবুজ পতাকা উপহার দিয়েছেন। এজন্য জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঠিক মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং তাদের সর্বোচ্চ স্বীকৃতি দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না, তাদের সঠিক ইতিহাস জানাতে হবে।

তিনি বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে আয়োজিত মুক্তিযুদ্ধ ৬ দিনব্যাপী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মনোজ কপালী মিন্টুর পরিচালনায় এবং আংশুমান দত্ত অঞ্চন এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুজাত আলী রফিক, সংগীত কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ^াস, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সিলেটের এনডিসি নাহিদ মিরাজ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র রায় দাস, বীর মুক্তিযোদ্ধা মহিব উদ্দিন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়া, বীর মুক্তিযোদ্ধা তাহের মিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান, বীর মুক্তিযোদ্ধা মাদব বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. কামাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলী, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ চন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা এস এম আজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা অশোক আলী, ঘাতক দালাল নির্মুল কমিটির সার্জেন্ট আবুল হোসেন, বনশ্রী আম্বরখানা সিলেটের হায়দার হোসেন চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সহ সভাপতি সুজিত চৌধুরী, সিলেট জেলার সহ সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ^াস পারভেজ, দক্ষিণ সুরমার সভাপতি ফয়ছল মাহমুদ, সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুহেল, সদরের সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাত আনোয়ার, যুবকমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কাজী এমদাদ আহমদ, জেলা সন্তান কমান্ডের সদস্য মো. জাবেদ হোসেন, মাহবুব আলম, সমর দাশ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়