editor
প্রকাশিত: 7:35 PM, March 1, 2024
মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেটের সাংবাদিকতা জগতে আদর্শবাদী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন সিএম মারুফ ও ইকবাল মনসুর। প্রকৃত অর্থেই পেশাদার সাংবাদিক ছিলেন তারা। নিজেদের রাজনৈতিক অবস্থান থাকলেও সাংবাদিকতায় তার ছাপ পড়তে দেননি তাঁরা, যা বর্তমান প্রেক্ষাপটে ভাবাই যায় না। তাদের আদর্শ অনুকরণীয়, অনুসরণীয়। দু’জনই সৎ, নিষ্ঠাবান এবং সাহসী সাংবাদিক ছিলেন। তার তাদের আন্তরিকতাপূর্ণ আচরণ দিয়ে সহজে মানুষের মণের মণিকোঠায় স্থান করে নিতে পারতেন। তাদের মৃত্যুতে সিলেটের ফটো সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। মারুফ ও মনসুর তাদের কাজের মাধ্যমে সিলেটের সাংবাদিকতা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
গতকাল শুক্রবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এসোসিয়েশনের মুধবুন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ মরহুম সিএম মারুফ ও সাবেক সভাপতি ইকবাল মনসুর স্মরণে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসোসিয়েশনের সভাপতি সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দিন সালেহ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি সজল ছত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু।
স্মরণ সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, এসোসিয়েশনের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাবেক সভাপতি মামুন হাসান, দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তাফ খান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য মো. দুলাল হোসেন।
এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, আনোয়ার ফাউন্ডেশন ইউকে বাংলাদেশের পরিচালক লিমন আহমদ, এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, এটিএম তুরাব, সদস্য এইচ আরিফ, ইকবাল মুন্সি, শেখ আব্দুল মজিদ, শিপন আহমদ, মামুন হোসেন, ইমজার ক্রীড়া সম্পাদক দিপক বৈদ, হাসান মো. শামীম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদস্য রফিক আহমদ, ফটো সাংবাদিক আহমদ শাহীন, রুবেল মিয়া, মো. মইনুল ইসলাম, আপু বণিক, তায়েফ আহমদ, ফাহিম মুন্তাছির, বাবুল খান মুন্না, সামছুল ইসলাম চৌধুরী, জুয়েল আহমদ প্রমুখ।
সভায় রাজধানীর বেইলী রোডের অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়। স্মরণ সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা ময়নুল ইসলাম। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়