editor
প্রকাশিত: 4:38 PM, March 2, 2024
তৃণমূল থেকে অনিয়ম খুঁজে বের করার পাশাপাশি, দেশ ও দশের উন্নয়নের সংবাদ পরিবেশন করে মানুষের আস্থায় জায়গা করে নিয়েছে দৈনিক সময়ের আলো। নেতিবাচক সংবাদের পাশাপাশি ইতিবাচক সংবাদের অভূতপূর্ব মেলবন্ধনের মাধ্যমে সংবাদপত্র জগতে আলাদা দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের অন্যতম প্রধান এ গণমাধ্যম। সমাজের সকল শ্রেণিপেশার মানুষের মুখপাত্র হয়ে ওঠছে সময়ের আলো। অল্প সময়ের পথচলায় এ প্রতিষ্ঠানটি সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় দৈনিক সময়ের আলো সংবাদ পরিবেশনে যে সততা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন, তা প্রশংসার দাবিদার।
দেশের শীর্ষ দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ও সুধীজনদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং কেককাটা অনুষ্ঠানে আগত অতিথিরা এ কথাগুলো বলেন। শনিবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে কেককাটা ও সুধীজনের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। বিভিন্ন ধাপে অতিথিরা অনুষ্ঠানে এসে দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক দিপু সিদ্দিকীকে শুভেচ্ছা জানান। এ সময় তার সাথে ছিলেন দৈনিক সময়ের আলোর সিলেটের ফটো সাংবাদিক মো. আজমল আলী।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সময়ের আলোকে শুভেচ্ছা জানান। তার পক্ষে সিসিকের পিআরও সাজলু লষ্কর শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সময়ের আলোর অনুসন্ধানী প্রতিবেদনের প্রশংসার পাশাপাশি মানবিক গুরুত্বপূর্ণ সংবাদের ওপর গুরুত্বারোপ করার পরামর্শ দেন। সময়ের আলোর অনুসন্ধানী প্রতিবেদনে ধরাশায়ী হচ্ছে সমাজের অপরাধীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা অনুষ্ঠানে সাংবাদিকদের মিলনমেলা বসে। সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনি ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এছাড়া সিলেট জেলা প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিকদের একমাত্র সংগঠন ইমজার দায়িত্বশীলরা শুভেচ্ছা জানান।
কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইমজার সভাপতি, এনটিভির স্টাফ রিপোর্টার সজল ছত্রী, সিলেট জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজেশ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, এসএ টিভির সিলেট ব্যুরো ইনচার্জ আবু তাহের চৌধুরী, আনন্দ টিভির রিপোর্টার টুনু তালুকদার, মাইটিভির জেলা প্রতিনিধি মৃণাল কান্তি দাস, ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দেশ টিভির রিপোর্টার আমিনুল ইসলাম, শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক নবীন সোহেল, সাংবাদিক আফজালুর রহমান চৌধুরী, আবু মোহাম্মদ খালেদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন