editor
প্রকাশিত: 6:18 PM, March 2, 2024
টমি মিয়াস ইনিস্টিউটের উদ্যোগে ও তাফিদা রাকিব ফাউন্ডেশনের ইউকেসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসা ৫২ জন বিদেশী বিশেষজ্ঞ ডাক্তার ও বাংলাদেশী ডাক্তারসহ প্রায় শতাধিক ডাক্তারদের নিয়ে আলোচনা সভা ও নৈশ্যভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) রাত ৮টায় রিকাবী বাজারস্থ টমি মিয়াস ইনিস্টিউটের নিজ কার্যালয়ে এ আলোচনা সভা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।
টমি মিয়াস ইনিস্টিউটের সত্বাধিকারী, বিশ্ব বিখ্যাত রন্ধনশিল্পী কিং কারি টমি মিয়া এমবিই এর সভাপতিত্বে ও ইনিস্টিউটের এডমিন ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুমের পরিচালনায় নৈশ্যভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফিদা রাকিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. সেলিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজিং ডিরেক্টর জাকির চৌধুরী, সিনিয়র এক্সকিউটিভ আবদুল্লাহ আল মামুন, ইউকে প্রবাসী মিতু বেগম।
এসময় উপস্থিত ছিলেন টমি মিয়াস ইনিস্টিউটের এমডি তাজুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার ফয়েজ আহমেদ খান বেলাল, মৌলভীবাজার শাখার ম্যানেজার সুমন মিয়া, শেফ দেলোয়ার হোসেন, শেফ আবসার মিলন, শেফ আব্দুস সালাম, শফিকুল ইসলাম রুবেল, জামিল আহমদসহ দেশ বিদেশের ডাক্তারগণ। নৈশ্যভোজের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, টমি মিয়াস ইনিস্টিউট বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। বিশুদ্ধ ও পরিচ্ছন্ন খাবার প্রস্তুতে টমি মিয়াস ইনিস্টিউট অবদান রেখে চলেছে। বিশে^র বিভিন্ন প্রান্তে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্র্থীরা প্রতিষ্ঠা লাভ করছেন। তাই সকলকে সঠিকভাবে প্রশিক্ষণ অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন