admin
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের কর্মকর্তা ও কর্মচারীগণের উদ্যোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি জনিত কারণে বদলী উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২২ নভেম্বর রোববার বিকাল ৩টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদাল সিলেটের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিদায় হচ্ছে বিচ্ছেদ। আর প্রত্যেক বিচ্ছেদের মাঝেই নিহিত থাকে নীল কষ্ট। জীবন পথের বাঁকে বাঁকে বিদায় অনিবার্য হয়ে আসে। আজকের বিদায় আমাদের জন্য আনন্দের। এ বিদায় সফলতার বিদায়। কাঁকন দে একজন কর্মঠ, পরিশ্রমী, সৎ, নীতিমান ও মেধাবী মানুষ। সে যেখানে যাবে সেখানেই ভাল কিছু করবে। এতে করে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার প্রাপ্তির কাঁকন দে সব সময় কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ আবদুল হালিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর। বিদায়ী সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে। বিশেষ বক্তার বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।
নাজির মোঃ ফাইজুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে কর্মচারীগণের পক্ষে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা দীপংকর চন্দ্র পাল, স্টেনোটাইপিস্ট হারুন-অর-রশিদ, বেঞ্চ সহকারী আব্দুল লতিফ আহমদ আলী, প্রসেস সার্ভার কেরামত আলী প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রসেস সার্ভার আব্দুস সাত্তার তরুণ। বিজ্ঞপ্তি
4 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
1 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
2 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
8 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
2 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন