admin

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

সকল অনাবাদি জমি চাষা বাদের আওতায় আনতে হবে

সকল অনাবাদি জমি চাষা বাদের আওতায় আনতে হবে

1

নিজস্ব প্রতিনিধি
সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের চালিকা শক্তি, দেশকে এগিয়ে নিতে হলে কৃষি খাতের উন্নয়ন করতে হবে এই লক্ষকে সামনে রেখে বর্তমান সরকার কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষকদের কৃষি খাতে উৎসাহিত করেছেন। করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় দেশের অর্থনীতি কিছুটা ব্যহত হয়েছে কিন্তু কৃষি উৎপাদন অব্যাহত থাকায় অর্থনীতিতে তেমন একটা প্রভাব পরেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়ায় কৃষকরা কৃষিখাতে ঝাপিয়ে পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো সকল অনাবাদি জমিতে ধান, গম, ভুট্টা, সরিষা, শাক-সবজি ফলন করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে কৃষকদের প্রতি তিনি আহবান জানান।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত ২১ নভেম্বর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি ২০২০-২০২১ মৌসুমে পূণর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম সহকারী কমিশনার ভূমি ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমদ ও সাহিদা সুলতানার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি মোঃ ছাহাবুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোমিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলুল করিম হেলাল, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, মোঃ সৈয়দুর রহমান, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমার আচার্য্য, আওয়ামীলীগ নেতা সেলিম আহমদ মেম্বার, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ১৬০০ কৃষকদের মধ্যে সার, ধান, বীজ, গম, ভূট্টা, সরিষা, সুর্যমূখী সহ বিভিন্ন জাতের বীজ বিতরণ করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

2 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

1 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

5 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

1
8