editor

প্রকাশিত: 3:58 PM, March 5, 2024

চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের পক্ষে মিশিগানে সংবাদ সম্মেলন

চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের পক্ষে মিশিগানে সংবাদ সম্মেলন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের পক্ষে মিশিগানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) দুপুরে যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ওয়াসিম ইন্টারন্যাশনাল রিয়েলিটির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী শাকের উদ্দিন সাদেক।

এসময় উপস্থিত ছিলেন শাহিদুর রাহমান চৌধুরী জাবেদের পিতা মোহাম্মদ আতাউর রহমান চৌধুরী, মাহতাবুর রহমান, মামুন উদ্দিন শামসু ও মামুনুর রেজা শাহেল।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।

তিনি গোলাপগঞ্জ উপজেলার একজন কৃতি সন্তান ও সমাজসেবক হিসাবে ইতিমধ্যে প্রচুর খ্যাতি অর্জন করেছেন। বয়সে তরুণ এবং কর্মোদ্যম মানুষ হিসাবেও তিনি সর্বত্র পরিচিত। যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও বছরের অধিকাংশ সময়ই তিনি দেশে এবং গোলাপগঞ্জের তার নিজের বাড়িতে অবস্থান করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের রাজনীতি করতে করতে উঠে এসে এখন তিনি সিলেট জেলা আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তিনি গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ’র মাধ্যমেও উন্নয়নমূলক তৎপরতার সঙ্গে জড়িত। এছাড়াও গোলাপগঞ্জের একেবারে তৃণমূল পর্যায়েও তিনি খেলাধুলা ও শিক্ষার উন্নয়নে কাজ করছেন। অসহায় দরিদ্র, বয়স্ক প্রতিবন্ধী বিধবা এবং চরম দরিদ্র শিক্ষার্থীদের পাশে সবসময় নির্ভরশীলতার প্রতীক হয়ে সহযোগিতার হাত প্রসারিত রেখেছেন দীর্ঘদিন ধরে। দেশ-সমাজ এবং বিশেষ করে গোলাপগঞ্জবাসীর আর্ত-সামাজিক উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা সর্বজনবিদিত।

বক্তারা আলো বলেন, তার দেশপ্রেম ও মানুষের জন্য কাজ করার স্পৃহা দেখে আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত গোলাপগঞ্জ উপজেলার কয়েকশ’ সচেতন প্রবাসী পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে উপলব্ধি করতে পারি, আমাদের উপজেলার অবহেলিত মানুষের কল্যাণ সাধনে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ একজন উপযুক্ত মানুষ। গত প্রায় ৬ মাস ধরে আমাদের আমাদের বিভিন্ন প্রতিনিধি এবং স্বয়ং জাবেদ নিজে উপজেলার ১১টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গণসংযোগ করেছেন। তার প্রতি মানুষের সমর্থন ও আন্তরিকতা এবং ভালোবাসা দেখে আমরা তাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পরামর্শ দেই এবং আমাদের একজন প্রতিনিধি হিসাবে তাকে মনোনীত করি। আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী গোলাপগঞ্জবাসীর পরিবারের লোকজন এবং আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে ছিটিয়ে আছেন।

সংবাদ সম্মেলনে শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হলে বিভিন্ন দাবি পূরণসহ পিছিয়ে পড়া গ্রামগুলোর সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। দাবিগুলো হলো- গোলাপগঞ্জ উপজেলা পরিষদকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে তোলা, ভাঙ্গা রাস্তাঘাট সংস্কার করে সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। গ্রামীন কাঁচা রাস্তাগুলোর উন্নয়ন ও নতুন রাস্তা তৈরি, গোলাপগঞ্জ উপজেলার সাধারণ মানুষকে এখনো মোটামুটি মানের চিকিৎসার জন্য সিলেট শহরের উপর নির্ভর, স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নসহ কমিউনিটি ক্লিনিকগুলোর সুযোগ সুবিধা আরও বেশি বৃদ্ধি করে উপজেলার চিকিৎসা খাতের উন্নয়ন, উপজেলা পরিষদের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে বিদ্যমান সমস্যাগুলো সমাধান ও দরিদ্র বা মধ্যবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে সমস্ত উপজেলার শিক্ষার মান উন্নয়ন, সরকারি বা মন্ত্রী-এমপির বরাদ্দ ছাড়া উন্নয়ন কাজ অসম্ভব- এমন চিন্তাভাবনা থেকে গোলাপগঞ্জ উপজেলাকে বের করে এনে বেসরকারি উদ্যোগে ফান্ড সংগ্রহের মাধ্যমে সার্বিক উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখা।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, এছাড়াও উপজেলাজুড়ে যত ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন, সরকারের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে সেসব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে শাহিদুর রাহমান চৌধূরী জাবেদ আন্তরিকভাবে কাজ করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এসময় শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ এর জন্য সকলের কাছে দোয়া এবং গোলাপগঞ্জবাসীর কাছে ভোট চেয়েছেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন