editor

প্রকাশিত: 4:56 PM, March 5, 2024

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যশনাল আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটে ডেমোক্রেসি ইন্টারন্যশনাল আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যশানাল এর আয়োজনে নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১১টায় সিলেট নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান।

ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সহ সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা লীগের সভাপতি শাহনারা বেগম, মহানগর বিএনপির সভাপতি নিগার সুলতানা ডেইজি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা মহিলা লীগের সদস্য ডা. নাজরা চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা বেগম কামরান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি, ফাহিমা আহাদ কুমকুম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব রব চৌধুরী ফয়সল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগে সদস্য সাবিনা সুলতানা, মহানগর আওয়ামী লীগের সদস্য জাহিদ সরওয়ার সবুজ।

এছাড়াও সিভিল সোসাইটি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ওয়াহিদা আক্তার, ডিপার্টমেন্ট অফ ল’ এর সহকারি অধ্যাপক নুসরাত হাসিনা, দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র রিপোর্টার ইউনুছ চৌধুরী, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর স্টাফ রিপোর্টার দেবাশীষ দেবু, দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক মামুন হাসান।

আলোচনা সভায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় গুলো তুলে ধরেন। এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সেসকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়। এছাড়াও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এসপিডাব্লিউ সাব-কমিটি ও এমএএফ সাব-কমিটির দুজন সদস্য তাদের কমিটির বেস্ট প্র্যাকটিস এবং অগ্রগতি তুলে ধরেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন