editor
প্রকাশিত: 7:21 PM, March 5, 2024
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: “সময়কে ধরে রাখা যায় না মনেরেখ বন্ধুত্ব কোন দিন হারায় না” এই স্লোগানকে ধারন করে সরকারি কমার্স কলেজ ১৯৯২-৯৩ অনার্স ১৯৯৪-৯৫ মাষ্টার্স ব্যাচের বন্ধুদের প্রথম মিলন মেলা-‘২৪ গত ২রা মার্চ সন্ধ্যা ৭টায় চিটাগং ক্লাব লিমিটেড স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত হয়। শুরুতেই মোহাম্মদ ইকবাল কোরান তেলাওয়াত, উৎপল পাল গীতাপাঠ, উজ্জ্বল কুমার বড়ুয়া’র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
এতে উদ্বোধনী বক্তব্য প্রদান করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল। প্রয়াত সহপাঠী, বন্ধু, কলেজ শিক্ষক, কলেজ কর্মকর্তা এবং পিতা মাতার ও ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরনে একমিনিট নিরবতা পালন করা হয়। অতপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. জমির উদ্দিন সিকদার, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, খালেদ হোসেন খান মাসুক, আবদুল্লা আল মহাফুজ, আবদুল জব্বার, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, মেহেদী হাসান লিটন, মোহাম্মদ আবুল বশর, মাইনুল ইসলাম আলমগীর, মোহাম্মদ নাসির উদ্দীন, মাহবুবুল ইসলাম, কামরুল আনাম, নুরুল আবছার, নজরুল ইসলাম, তিলক বড়ুয়া, মোহাম্মদ আকতার হোছাইন, মোহম্মদ মহিউদ্দিন, নাজিম উদ্দীন আহমেদ, ফরহাদ হোসেন, মোফাজ্জল করিম কিসলু প্রমুখ। গোপাল পালের পরিচালনায় বক্তারা সকলেই আজীবন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে দাড়িয়ে ঐক্যবদ্ধ ভাবে মানবিক তথা সামাজিক কল্যাণমুলক কাজে নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বেতার ও টিভি শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন