editor
প্রকাশিত: 7:56 PM, March 5, 2024
তিনি মঙ্গলবার নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত ‘স্মার্ট বাংলাদেশের যুগে উদ্যোক্তা ল্যান্ডস্কেপ এবং সুযোগ’ বিষয়ক কনসাল্টেশন ডায়লগে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশের যুগে উদ্যোক্তাদের জন্য কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা কেমন হওয়া উচিৎ এই সম্পর্কে সিলেটের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ডায়লগে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মিস স্বর্ণলতা রায়, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখা’র এসএমই এন্ড এসপিডি বিভাগের যুগ্ম পরিচালক শিতাংশু শেখর রায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) সিলেটের উপ-মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুহেল হাওলাদার।
নাসিব সিলেট জেলা শাখার প্রেসিডেন্ট ও সিলেট চেম্বারের পরিচালক আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে, নাসিব প্রধান কার্যালয়ের কনসাল্টেন্ট রুমান ইশতিয়াক রাফিনের পরিচালনায় অনুষ্ঠিত কনসাল্টেশন ডায়লগে আইএলও’র প্রগ্রেস প্রকল্পের সিটিএ মি. পেড্রো জুনিয়র বেলেন তাঁর বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষিতে স্মার্ট বাংলাদেশের জন্য করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা ও পরামর্শমুলক আলোচনা পেশ করেন।
ডায়লগ অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নাসিবের সদস্যভুক্ত স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা, সিলেট চেম্বার ও উইমেন্স চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ফুলকলি ফুড প্রোডাক্টস এর জিএম জসীম উদ্দিন খন্দকার, আফজা সুইটস এন্ড ডেজার্ট এর সিইও এইচ আর চৌধুরী রিয়াদ ও মহিলা চেম্বারের প্রতিনিধিগণ সিলেটের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা ও সেবার মান বৃদ্ধির জন্য আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সমাপনী পর্বে আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মি. এলেক্সিয়াস চিচাম আলোচিত বিভিন্ন বিষয়ের রিভিউ উপস্থাপন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে