editor
প্রকাশিত: 12:11 PM, March 6, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
এক শোক বার্তায় ইমরান আহমদ বলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালেই ঝরে গেলো তিন মেধাবী তরুণ ছাত্রের প্রাণ, তাদের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। আমি গভীরভাবে শোকাহত। এমপি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য: গতকাল রাত অনুমান ১০ ঘটিকায় জৈন্তাপুরের শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় সিলেট তামাবিল মহাসড়কে ডিআই পিক-আপের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা, মোকামবাড়ি গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে সৈয়দ শিহাব আহমদ, একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে সৈয়দ পাবেল আহমদ।
নিহতের জানাযার সময়: আজ বুধবার (৬ মার্চ) শিহাব ও পাভেলের জানাযা বাদ যোহর মোকামবাড়ী মাদ্রাসা মাঠে। এবং ফয়ছাল রেজার জানাযা বিকেল ২টায় বাউরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন