editor

প্রকাশিত: 5:29 PM, March 6, 2024

গোলাপগঞ্জবাসীর ন্যায্য দাবি মানতে হবে: নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ

গোলাপগঞ্জবাসীর ন্যায্য দাবি মানতে হবে: নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ

গোলাপগঞ্জ পৌর শহরে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আহবানে গোলাপগঞ্জবাসীর ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষে গত ৫ মার্চ মঙ্গলবার বাদ মাগরিব স্থানীয় চৌমুহনী পয়েন্টে এক মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের সভাপতি মো. জাহির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ সরকারের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, গোলাপগঞ্জ উপজেলার সংসদ সদস্যের মাধ্যমে একযুগেও কোন স্মার্ট উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও মেরামতের ছোয়া লাগেনি। এখনও উপজেলার সর্বত্র অউন্নত রাস্তাঘাট পড়ে আছে। স্থানীয়দের সরকারিভাবে চাকুরীর ব্যবস্থা করা হয়নি। পেট্রোল বাংলা গ্যাস কূপ থেকে তেল, গ্যাস উত্তোলন করা হলেও অনত্র কাজে লাগানো হচ্ছে। ফলে এর সুফল গোলাপগঞ্জবাসী পাচ্ছে না। সেখানে স্থানীয়দের চাকুরী অগ্রাধিকার দেয়া হয় না। গোলাপগঞ্জের অটোরিক্সা, সিএনজি সহ সব ধরনের যানবাহনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় না। আগামী দিনে যানবাহনে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। গোলাপগঞ্জের ঘরে ঘরে স্থানীয়ভাবে গ্যাস লাইন সুবিধা দিতে হবে। এ অঞ্চলকে কোনভাবে বঞ্চিত করা যাবে না।

নেতৃবৃন্দ বলেন, জনগণ ধোকা খেতে খেতে প্রতারিত হয়েছে। আর সহ্য করা হবে না। এজন্য গোলাপগঞ্জ উপজেলার সকল রাস্তাঘাট পাঁকাকরণ করতে হবে। প্রস্তাবিত শিকপুর সেতু নির্মাণ কাজ শুরু করতে হবে। এলাকায় পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরির সময় বিদ্যুত লোডসেডিং বন্ধ করে নিরবচ্ছিনভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, হাইড্রোলিক হর্ণ বাজানো বন্ধের ব্যবস্থা করতে হবে। গোলাপগঞ্জের আমুড়া-শিকপুর রাস্তা, হেতিমগঞ্জ রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের ব্যবস্থা করতে হবে। রমজানে সকল জিনিসপত্রের দাম কমাতে গোলাপগঞ্জে প্রশাসনের কঠোর নজরদারীর ব্যবস্থা করতে হবে। দিনের বেলা হোটেল রেস্টুরেন্টে প্রকাশ্যে পানাহার বন্ধ রাখতে হবে। অশ্লীল পোস্টার, বিজ্ঞাপন, সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে প্রচার বন্ধ করতে হবে। গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের আশপাশে সকল প্রকার যানবাহন স্টেন্ড রাখা বন্ধ করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ারিছ উদ্দিন, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা এমাদ উদ্দিন সালিম, মো. ঈসমাইল হোসেন, গোলাপগঞ্জ থানা গণদাবি পরিষদের সভাপতি ডা. হাবিবুর রহমান, সিলেট জেলা অটোরিক্সা সিএনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, আব্দুর রহমান, ক্রীড়াবিদ জুয়েল আহমদ, গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদ কমিটির সদস্য মো. বদর উদ্দিন টুনু মিয়া, নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ সেক্রেটারি দিলোয়ার হোসেন মাহমুদ, তথ্য সম্পাদক মাওলানা আব্দুল জলিল প্রমুখ। মানববন্ধন সমাবেশে হাফিজ মাওলানা নুরুল হকের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন