editor
প্রকাশিত: 9:05 PM, March 7, 2024
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ সুরমা সরকারি কলেজের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মছব্বির চৌধুরীর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক। ঐতিহাসিক ৭ মার্চের পর্যালোচনা ও তথ্যপাঠ তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান।
বার্ষিকা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৭০ জন প্রতিযোগীর মধ্যে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আশরাফুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রওনক জাহান বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সালমা ইয়াছমিন, সিনিয়র শিক্ষক মো. মুহিবুর রহমান, মতিলাল দাশ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাস, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ময়নুল হক, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক কাজরী রানী ধর, পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাফিস সাকিনা, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন