editor
প্রকাশিত: 11:12 AM, March 9, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শুক্রবার (৮ মার্চ) দিল্লির এক রাস্তায় বসে নমাজ পড়ছিলেন অনেকে। সে সময় কয়েকজন পুলিশকর্মী এসে তাঁদের সেখান থেকে উঠিয়ে দেন।
অভিযোগ, এক পুলিশ আধিকারিক লাথি মেরে কয়েকজনকে সরানোর চেষ্টা করেন। মুহুর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ। সাসপেন্ড করে দেওয়া হয় অভিযুক্ত সাব- ইন্সপেক্টরকে।
সূত্রে প্রকাশ, দিল্লির ইন্দ্রলোক এলাকার এক মসজিদের নমাজ পড়ার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ। অতিরিক্ত ভিড়ের কারণে মসজিদের মধ্যে নমাজ পড়ার জায়গা পাননি অনেকে। তাই রাস্তায় বসেই প্রার্থনা শুরু করেছিলেন তাঁরা। এর জেরে ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আসে সেখানে। তখনই ওই কান্ড ঘটান অভিযুক্ত পুলিশ কর্মী। গোটা ঘটনার ভিডিও মোবাইল ক্যামেরা বন্দি করেন কয়েকজন।
ভিডিওতে দেখা গিয়েছে, একজন পুলিশ আধিকারিক এসে প্রার্থনা বসা একজনকে লাথি মারেন। একজনের মুখেও ঘুষি মারেন। এইভাবে বেশ কয়েকজনকে তিনি আঘাত করেন। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বত্র। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান অনেকেই। ঘটনার প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখান অনেকেই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ অফিসার এমকে মিনা জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত অফিসারকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন