editor

প্রকাশিত: 6:17 PM, September 11, 2020

ইতিহাসে আজকের এই দিনে

ইতিহাসে আজকের এই দিনে

নিজস্ব প্রতিবেদক
আজ ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২২ মহররম ১৪৪২ আরবী। ৭১১ সালের এই দিনে তারেক বিন যিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে। ১০৯৬ সালের এই দিনে পিটার দি হারমিট এর অধীনস্ত একদল ক্রুসেডার বুলগেরীয়ার সোফিয়ায় পৌছায়। তারা এখানে আর একটি দলের সাথে যোগ দিয়ে কন্সটান্টিনোপলের (ইস্তানবুল) দিকে রওনা দেয়।
১১০৯ সালের এই দিনে ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে। ১২৩৩ সালের এই দিনে ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে। ১৪৪২ সালের এই দিনে আলফনসো নেপলসের রাজা হন। ১৫৪৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন। ১৫৭৬ সালের এই দিনে হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন। ১৫৮০ সালের এই দিনে স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়। ১৬৭৪ সালের এই দিনে শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন। ১৭০০ সালের এই দিনে গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। ১৭৩০ সালের এই দিনে ইংল্যান্ডের পটুয়া জোসিয়া ওজেউডের জন্ম। ১৮০৪ সালের এই দিনে মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিলটনের মৃত্যু। ১৮২৩ সালের এই দিনে ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।
১৮৫৪ সালের এই দিনে ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান আমেরিকায় জন্মগ্রহণ করেন। ১৮৬৩ সালের এই দিনে বিসিজি টিকার উদ্ভাবক ফরাসি জীবাণুবিদ আলবেয়ার কালামেত্তের জন্ম। ১৮৬৫ সালের এই দিনে আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার দক্ষিণাঞ্চলের কৃষিতে প্রভূত উন্নত সাধন করেন। ১৮৭৮ সালের এই দিনে ব্রিটেন সাইপ্রাস দখল করে। ১৯০২ সালের এই দিনে ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাসের মৃত্যু। ১৯০৪ সালের এই দিনে চিলির নোবেলজয়ী [১৯৭১] কবি পাবলো নেরুদার জন্ম। ১৯১২ সালের এই দিনে আমেরিকায় প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯১৩ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৫৫] মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্বের জন্ম। ১৯২০ সালের এই দিনে কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। ১৯২৬ সালের এই দিনে ইংরেজ পুরাতাত্ত্বিক গায়ট্রুড বেল-এর মৃত্যু। ১৯৩৭ সালের এই দিনে লিওনেল জস্পাঁ এর জন্ম, তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৪০ সালের এই দিনে ব্রিটেনের নৌ-বাহিনী আলজেরিয়ার ক্যাবিয়ে পোতাশ্রয়ে ভিড় করে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেয়। ১৯৪১ সালের এই দিনে মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর। ১৯৪১ সালের এই দিনে মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে। ১৯৬৫ সালের এই দিনে ভারতীয় টেস্ট ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর-এর জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়। ১৯৭৫ সালের এই দিনে ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল। ১৯৭৮ সালের এই দিনে টোফার গ্রেস, মার্কিন অভিনেতার জন্ম। ১৯৯০ সালের এই দিনে রাশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বরিস ইয়েল্তসিন কম্যুনিস্ট পার্টি থেকে পদত্যাগ করেন। ১৯৯১ সালের এই দিনে ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশায় ইন্তেকাল করেন। ১৯৯১ সালের এই দিনে সকালে হংকংএর ছিডে বিমান বন্দরে হংকং এর ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে। ১৯৯৩ সালের এই দিনে জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান। ১৯৯৮ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে। ২০০০ সালের এই দিনে একটি গাড়ী বোমা হামলায় স্পেনের মাদৃদে নয় জন ব্যক্তি আহত হন। এজন্য বাস্ক বিচ্ছিন্নতাবাদী দল ঊঞঅ কে দায়ী করা হয়। ২০০২ সালের এই দিনে চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে ৮ ছাত্রলীগ নেতা নিহত। ২০০৩ সালের এই দিনে ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের মৃত্যু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়