editor
প্রকাশিত: 12:13 PM, March 9, 2024
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ এবং সমবেতভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শ্রবণ।
বেলা ১০ টা ৫ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন। পতাকা উত্তোলন শেষে বেলা ১০টা ১৫ মিনিটে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সিন্ডিকেট সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু চত্বরে সমবেতভাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ শ্রবণ করা হয়।ভাষণ শ্রবণ শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ৭ মার্চের ভাষণকে প্রেরণা হিসেবে গ্রহণ করে আমাদের বঙ্গবন্ধু সোনার বাংলা গঠন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার হাতকে শক্তিশালী করে নিরলসভাবে কাজ করতে হবে। সাথে সাথে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর আমিনা পারভীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন