editor
প্রকাশিত: 10:21 PM, November 22, 2020
অনলাইন ডেস্ক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০৪ কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। একইসঙ্গে বিমান বাহিনীর একজনের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হয়েছে। ফলে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আগামী বছরের ২৯ জুলাই পর্যন্ত এ স্থিতাবস্থা দেওয়া হয়েছে। এছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর আগামী বছর ২৯ জুলাই আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়। রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল করীম ও ব্যারিস্টার মো. আব্দুল কাইয়ূম লিটন।
গত ৭ জুন বিজিবি’র ১১৩৪ জন সদস্যের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে সরকার। এ বিষয়ে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের(জামুকা) সুপারিশের প্রেক্ষিতে রুলস অব বিজনেস ১৯৯৬ এর শিডিউল-১ এর তালিকা ৪১ এর ৫ নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতা বলে জামুকার ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক স্বাধীনতা যুদ্ধের পর (১৬ ডিসেম্বর ১৯৭১ সালের) বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগদানকৃত মুক্তিযোদ্ধাদের ১১৩৪ জনের নামে প্রকাশিত গেজেট বাতিল করা হলো।’ এই গেজেট চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে হাইকোর্ট গেজেটের কার্যকারিতা স্থগিত করেন ও রিট আবেদনকারীদের ভাতা চালু রাখার নির্দেশ দেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন