editor
প্রকাশিত: 3:05 PM, March 10, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভয়াবহ দুর্ঘটনায় ভারতের উত্তরপ্রদেশে মৃত্যু হল ৬ জনের। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন।
শনিবার (৯ মার্চ) গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যায়, রাত ২ টা ৩০ মিনিটে রাজ্যের জৌনপুরের গৌরবাদশাহপুর এলাকায় প্রসাদ ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রয়াগরাজের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৬ যাত্রীর।
জানা যায়, মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা। এই ঘটনায় গুরুতর আহত হন আরও ৩ যাত্রী। তাঁদের উদ্ধার করে বারাণসী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, তাঁদের সকলের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। মৃত ও আহতরা প্রত্যেকেই বিহারের সীতামারহির বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর গাড়ি ফেলে রেখে পালিয়ে যান ট্রাকের চালক। পুলিশ ট্রাকটি আটক করে পলাতক চালকের খোঁজ শুরু করেছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন