editor
প্রকাশিত: 4:40 PM, March 10, 2024
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠান রবিবার (১০ মার্চ) সিলেট নগরীর বাঘবাড়ীস্থ ছোটমণি নিবাসে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছমা কামরান, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সাজেদা পারভীন, ছোটমণি নিবাস সিলেটের উপতত্ত্ববধায়ক লাকী পুরকায়স্থ।
অনুষ্ঠানে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী সহ ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা দুস্থ অসহায় এতিমদের কল্যাণে ও মুখে হাসি ফুটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যা, করোনা সহ দেশের যেকোন দূর্যোগের সময় লায়ন নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজের সুফল হিসেবে বিশ্বব্যাপী লায়ন্স ক্লাবগুলো বহিবিশ্বে সুনাম অর্জন করেছে। সেই ধারা অব্যাহত রাখতে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন