editor
প্রকাশিত: 6:57 PM, March 10, 2024
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন এবং আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা গত শুক্রবার বিকেলে নগরীর আখালিয়া লেক সিটিস্থ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তবর্গ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক রোকসানা বেগম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষণ। ঐতিহাসিক ভাষণ আমাদের প্রেরণার চিরন্তন উৎস হয়ে আছে। ৭ মার্চের ভাষণ আজীবন বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে নারীরা ও দক্ষতার অর্জন করে এগিয়ে যাচ্ছেন। পিতার স্বপ্ন ও আদর্শ লালন করে প্রধানমন্ত্রী নারীদের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দিচ্ছেন। সেই সব সুবিধা গ্রহণ করে নারীরা দক্ষতার সাথে দেশের কল্যাণে ভুমিকা রাখছেন।
আলোচনা সভার আগে সকালে বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের নেতৃত্বে নগরীতে এক র্যালি বের হয়। র্যালি সহকারে নেতৃবৃন্দ সিলেট জেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আলোচনা সভায় যোগদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন