editor
প্রকাশিত: 10:11 PM, March 10, 2024
কানাইঘাট প্রতিনিধি :: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে কানাইঘাটে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী-আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহি কর্মকর্তা অতিরিক্ত মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফা, যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন, কানাইঘাট ফায়ার ব্রিগেড স্টেশনের কর্মকর্তা আব্দুল কাদির, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। দিবসের শুরুতে কানাইঘাট ফায়ার ব্রিগেড স্টেশনের সদস্যদের অংশগ্রহণে প্রশাসন চত্ত্বরে ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
জাতীয় দুর্যোগ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সময়উপযোগী পদক্ষেপের কারনে এবং সক্ষমতা অর্জন করায় দুর্যোগকালীন সময়ে মৃত্যু ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি অনেকটা কমে এসেছে। তারপরও যেহেতু বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ তাই সব-সময় জনসাধারণকে সচেতন ও সাবধান থাকতে হবে। অনুষ্ঠান শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন