editor
প্রকাশিত: 5:58 PM, March 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের হরিয়ানার এক বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নৃশংস হত্যাকান্ড। ৮ বছরের কন্যা সন্তানের গলা কেটে খুন করলেন অধ্যাপক। এরপর নিজের গলা কেটে আত্মঘাতী হন তিনিও।
রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, হিসারে লালা রাজপত রায় ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন সন্দীপ গোয়েল (৩৫)। সেদিন বিকেলে স্ত্রীকে জানান, মেয়েকে নিয়ে স্কুটারে করে ঘুরতে যাচ্ছেন তিনি। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বিশ্ববিদ্যালয়েই খোঁজ করতে যান তাঁর স্ত্রী। অধ্যাপকের ঘর ভিতর থেকে বন্ধ ছিল। সেটি খুলতেই অধ্যাপক ও তাঁর মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান স্ত্রী।
পুলিশ আরও জানিয়েছে, ধারালো ব্লেড দিয়ে কন্যা সন্তানের গলা কেটে খুন করে সন্দীপ নিজেই আত্মঘাতী হন। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই অবসাদে ভুগতেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন