editor
প্রকাশিত: 6:11 PM, March 11, 2024
মহি উদ্দিন রিপন, কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য, শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। চা রপ্তানি করে আমরা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। এই চা শিল্প বাঁচাতে হলে শ্রমিকদের ভালো রাখতে হবে।’
তিনি রবিবার (১০ মার্চ) বিকেলে কুলাউড়ার লংলা চা বাগান দুর্গামণ্ডপে চা শ্রমিকদের বিশাল মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
শফিউল আলম নাদেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটের অধিকার ও নাগরিকত্ব দিয়েছেন। আমাদের চা শ্রমিকরা ভূমিহীন থাকবে, এটা হতে পারে না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের ভূমির অধিকার প্রদান করবে। কেননা, মানুষের সম্মান থাকতে হলে তার ভূমির অধিকার থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সাধারণ ভূমিহীন মানুষ যেভাবে ঘর পাচ্ছে, চা শ্রমিকরাও ঠিক সেই ভাবে পাবে।’
লংলা ভ্যালি সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এই চা শ্রমিক মিলন মেলার আয়োজন করেন। এতে উপজেলার ২২টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক অংশগ্রহণ করেন।
লংলা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি গৌরাঙ্গ বাক্তির সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য অঞ্জন গোস্বামীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সম্পাদক গৌরা দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ ও টিলাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক প্রমুখ।
দিনব্যাপী চা শ্রমিক মিলনমেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে