editor
প্রকাশিত: 11:15 AM, March 13, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের পশ্চিমবঙ্গের হুগলির গুড়াপে মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। মৃতদের মধ্যে একটি শিশু ও রয়েছে। পূর্ব বর্ধমানের সীমান্ত লাগোয়া গুড়াপের কাংসারিপুরে জাতীয় সড়কের উপরে যাত্রী বোঝাই একটি টোটোকে ধাক্কা মারে দ্রুতগতির একটি ডাম্পার। যার জেরে চালকসহ টোটোয় থাকা ৭ জনেরই মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাত্রী ভর্তি টোটোটি ১৯ নম্বর জাতীয় সড়কের উপরে রাস্তা পেরোচ্ছিল। তখনই দ্রুতগতির ওই ডাম্পারটি সরাসরি এসে ওই টোটোয় ধাক্কা মারে। ডাম্পারের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘটনাস্থলেই টোটোয় থাকা ৬ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে টোটো চালকের ও পরে মৃত্যু হয়। দ্রুতগতির ডাম্পার যে আসছে, রাস্তা পেরনোর আগে সম্ভবত তা লক্ষ্য করেননি টোটো চালক। এই দুর্ঘটনার পরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। জাতীয় সড়কের উপরে তৈরি হয় যানজট।
জানা গেছে, মৃতদের মধ্যে বিহান বেরা (২) ও বিদ্যুৎ বেরা (২৯), প্রীতি বেরা (২২) বাড়ি দাদপুর থানার বক্কেশর এলাকায়। সৃজা ভট্টাচার্য্য (২০) বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। রামপ্রসাদ দাস (৬২) ও নূপুর দাস (৫০), বাড়ি পান্ডুয়ার রামেশ্বরপুর। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় টোটোচালক সৌমেন ঘোষের (২৩), তাঁর বাড়ি গুড়াপ থানার ভোতর এলাকায়।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন