editor

প্রকাশিত: 11:18 AM, March 14, 2024

কুলাউড়ায় মানবপাচারকারী দুই সহোদর আটক

কুলাউড়ায় মানবপাচারকারী দুই সহোদর আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় মানবপাচারকারী চক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কানেহাত গ্রামের মাসুক মিয়া লেচুর ছেলে মো. শাহীন আলম (৪০) ও সাইদুর রহমান (৪৪)।

এপিবিএন সূত্র জানায়, মধ্যপ্রচ্যের সাধারণ প্রবাসী ও দেশের সহজ-সরল মানুষদের টার্গেট করে তাদের কাছ থেকে এক শ্রেণির দালাল এবং মানবপাচার চক্র দীর্ঘদিন থেকে ইউরোপের স্বপ্ন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন এক চক্রের মূল হোতা শাহীন আলম। সহযোগী হিসেবে রয়েছেন তার ভাই সাইদুর রহমান। তাদের খপ্পরে পড়ে নিস্ব হয়েছেন জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামের এলাইচ মিয়ার ছেলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ইসলাম উদ্দিনসহ কয়েকজন।

এ ঘটনার পর ইসলাম উদ্দিনের ভাই মাওলানা সালাহ উদ্দিন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ৭ এপিবিএন। একপর্যায়ে বুধবার সকালে অভিযান চালিয়ে মানবপাচারকারী দুই ভাই শাহীন ও সাইদুরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার বাদী মাওলানা সালাহ উদ্দিন জানান, তার ভাই ইসলাম উদ্দিন ও শাহীন উদ্দিন নামে আরেক ভাই সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকের কাজ করেন। মানবপাচারকারী শাহীন আলমও সংযুক্ত আরব আমিরাতে বসবাস করার সুবাদে তার ভাইদের সাথে পরিচয় হয়। একপর্যায়ে ইসলাম উদ্দিনসহ আরও ২০/২৫ জন প্রবাসীকে সেখান থেকে আমেরিকায় পাঠানো প্রলোভন দেখান শাহীন।

তার প্রলোভনের ফাঁদে পা দিয়ে ইসলাম উদ্দিন আমেরিকায় যাওয়ার জন্য ১৮ লাখ টাকার মৌখিক চুক্তি করেন শাহীন আলমের সঙ্গে। চুক্তি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে বসে শাহীন আলমকে নগদ ৫ লাখ টাকা প্রদান করেন তিনি। টাকা পেয়ে শাহীন আলম জানায়, ইসলাম উদ্দিন যে মালিকের কাছে আছে তার কাছ থেকে আমেরিকা পাঠানো যাবে না। তাই ইসলাম উদ্দিনকে গত বছরের ১২ এপ্রিল দেশে পাঠিয়ে দেয় শাহীন। দেশে আসার পর শাহীনের সহযোগী তার ভাই সাইদুর রহমানের কাছে ইসলাম উদ্দিন জমি বিক্রি করে নগদ ৮ লাখ টাকা দেন।

একপর্যায়ে ইসলাম উদ্দিনকে সংযুক্ত আরব আমিরাত হয়ে আমেরিকা নেওয়ার কথা বলে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যায় শাহীন। সংযুক্ত আরব আমিরাতে তার চক্রের সদস্যদের কাছে ইসলাম উদ্দিনসহ আরও কয়েকজনকে জিম্মি করে রাখে। তাদের আমেরিকায় না পাঠিয়ে উল্টো তাদের পরিবারের কাছে আরও টাকা দাবি করে চক্রটি।

গত বছরের ১০ নভেম্বর ইসলাম উদ্দিনকে ফের দেশে পাঠিয়ে দেয় তারা। ইসলাম উদ্দিনসহ বিভিন্নজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আমেরিকার বদলে একটি অনিশ্চিত ভবিষ্যৎ দেয় চক্রটি। অনেকেই লাখ লাখ টাকা খুইয়ে এখন পথে বসেছেন।

এপিবিএন’র মিডিয়া সেল কর্মকর্তা এএসআই পাবেল বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারের পর শাহীন ও সাইদুরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন