editor
প্রকাশিত: 11:23 AM, March 14, 2024
শেখ মো. শাহীন উদ্দীন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার ভূমি মো: রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সড়ক ও জনপথের সহঃ প্রকৌশলী মো:সাইফুল ইসলাম, নেয়াপাড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী, মাধবপুর বাজার মুদি ও ষ্টেশনারী ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন কুমার সাহা,সাধারণ সম্পাদক সুজিত পাল, সাংবাদিক সাব্বির হাসান, মালিক ও শ্রমিক সংগঠনে প্রতিনিধি মোঃশামীম আহমেদ,গোলাপ খান, আলম খান,জজ মিয়া প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মহাসড়কে কোন সিএনজি বা অটোরিকশা পার্কিং করে থাকতে পারবে না। মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া লাইনের কোন বাস অযথা দাড়িয়ে থাকতে বা পার্কিং করে থাকতে পারবে না। পিডিএল কোম্পানির গাড়ি বা ট্রাক্টর যত্রতত্র রাখা যাবে না। ট্রাফিক পুলিশের চেকিং পয়েন্ট সুবিধাজনক স্থানে সরিয়ে দিতে হবে। মহাসড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানযট নিরসনে ঐ জায়গা ব্যবহার করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন