editor
প্রকাশিত: 10:45 PM, March 15, 2024
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল ৪ রমজান শুক্রবার (১৫ মার্চ) নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায়।
বক্তব্য রাখেন, সমিতির সহ সভাপতি মির্জা হারুনুর রশিদ, হেলাল উদ্দিন মুন্সি, মফিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রুনা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মাসুদুর রহমান কাজী, সদস্য সচিব ও সমিতির শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল হালিম সরকার। উপস্থিত ছিলেন, সদস্য ফয়সল মাহমুদ, নাজমুল হোসেন, ইসমাইল হোসেন। এছাড়াও সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।
সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে ইবাদত বন্দেগীর পাশাপাশি মানবসেবামূলক কাজ করতে হবে। বক্তারা বলেন, এই সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানবতার কল্যাণ, শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, মানবিক সহ সকল জনকল্যাণমূখী কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে ভূমিকা রাখছে। বক্তারা বলেন, চাঁদপুর সমিতির নামই একটি প্রতিষ্ঠান। সমিতির সকল সদস্যবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন