editor

প্রকাশিত: 1:57 PM, November 23, 2020

আর নেতিবাচক খবরের শিরোনাম হতে চান না সাব্বির

আর নেতিবাচক খবরের শিরোনাম হতে চান না সাব্বির

অনলাইন ডেস্ক

নেতিবাচক খবর আর সাব্বির রহমান যেন হাত ধরাধরি করে এগিয়ে চলে। ক্যারিয়ারে ভালো পারফরম্যান্স দিয়ে যতটা আলোচনায় এসেছেন সাব্বির তারচেয়েও ঢের বেশি খবরের শিরোনাম হয়েছেন মাঠের ভেতরে-বাইরের নানা বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে। তবে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যানের দাবি, এখন তিনি বেশ পরিণত।

নানা সময়ে অনেক বিতর্কে জড়ালেও আগ্রাসী ব্যাটিংয়ের সামর্থ্য ও সম্ভাব্য ‘এক্স-ফ্যাক্টর’ বিবেচনায় জাতীয় দলে অনেক দিন ছিলেন সাব্বির। তবে তার সম্ভাবনা বা তাকে নিয়ে প্রত্যাশা বাস্তব রূপ পেয়েছে সামান্যই। বিতর্কের সঙ্গে তার বসবাসও বন্ধ হয়নি কখনো। সব মিলিয়ে বেশ কিছুদিন ধরেই আছেন তিনি জাতীয় দলের বাইরে।

জাতীয় দলের হয়ে সর্বশেষ গত বছর সেপ্টেম্বরে খেলেছেন সাব্বির রহমান। এরপর আর ডাক পাননি। সর্বশেষ বিসিবি প্রেসিডেন্টস কাপেও ভালো করতে পারেননি তিনি। তবে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো পারফরম্যান্স করে আবার জাতীয় দলে জায়গা করে নিতে চান এই মারকুটে ব্যাটসম্যান।

ভুল থেকে শিখেছেন, এই দাবি তিনি বেশকবারই করেছেন। কার্যক্ষেত্রে প্রমাণ খুব একটা দেখা যায়নি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে রবিবার তার দল বেক্সিমকো ঢাকার অনুশীলনের ফাঁকে পুরনো সেই কথা আবারো শোনালেন সাব্বির। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন, এখন তিনি বুঝতে পারছেন।

সাব্বির বলেন, ‘আমি এখন পরিণত। গত ৩-৪ বছর যেটা ছিল না, এখন ভুলটা বুঝতে পারছি। ভালো পরিণত মনে হচ্ছে (নিজেকে) এবং মনে হচ্ছে যে কিছুটা শান্তশিষ্ট ও পরিণত হিসেবে কাজ করা উচিত। সবকিছু মিলিয়ে ভালোমতো খেলার চেষ্টা করব।’

জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত বিপিএল কিংবা কদিন আগে প্রেসিডেন্ট’স কাপ, কোথাও পারফর্ম করতে পারেননি সাব্বির। নিজের দিনে ম্যাচ জেতাতে পারেন বলেই তবু দল পেতে সমস্যা হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে।

তার নিজের জন্য এবং জাতীয় দলের বাইরে থাকা অনেকের জন্য এই টুর্নামেন্টকে সুযোগ বলে মনে করছেন তিনি। সাব্বিরের কথায়, ‘এই টুর্নামেন্টের জন্য আমরা সবাই, সব খেলোয়াড় অপেক্ষা করছিলাম। যারা বিপিএল বা প্রিমিয়ার লিগ খেলি, যারা ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট খেলি, এ ধরনের টুর্নামেন্ট সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা জাতীয় দলে নাই, ওদের জন্য ফেরার বড় সুযোগ এই টুর্নামেন্ট। আমি চেষ্টা করব ভালো খেলার জন্য, সবসময় বলে আসছি। কষ্ট করছি, কঠোর পরিশ্রম করছি। দেখা যাক, কতটা পারফর্ম করতে পারি।’

এই টুর্নামেন্টের জন্য তার প্রস্তুতি খুব ভালো হয়েছে জানিয়ে সাব্বির বলেন, পরিশ্রমের কোন বিকল্প নেই। অবশ্যই এখন থেকে আরেক লেভেল ভালো খেলতে হবে আমাকে। এখন ঘরোয়া ক্রিকেটে যদি আমি হয়তো ৩০-৪০ বা ৬০-৭০ রানে আউট হয়ে যাই। কিন্তু সেঞ্চুরি করতে পারলে আমার লেভেলটা বাড়বে। সেক্ষেত্রে একটা লেভেল উপরে খেললে আমি নেক্সট টাইম আরো ভালো খেলতে পারবো ইনশাআল্লাহ।’

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন