editor

প্রকাশিত: 7:42 PM, March 16, 2024

রমজান মাসের তাৎপর্য আমাদের মেনে চলা উচিৎ

সিলটি পাঞ্চায়িত এর ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

রমজান মাসের তাৎপর্য আমাদের মেনে চলা উচিৎ

ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) বাদ আছর নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িত এর সহ সভাপতি এডভোকেট মো. আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট মামুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, বিশিষ্ট যুব সংগঠক আফিকুর রহমান আফিক, মাওলানা জিলাল আহমদ, মো. আব্দুল আজিজ, মো. আমিনুজ্জামান চৌধুরী, যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, মাওলানা আব্দুল মালিক, সাজ্জাদ আহমদ সাজু, খোকন ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

সিলটি পাঞ্চায়িত এর প্রচার সম্পাদক কবি কামাল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফেজ জাবেদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িত এর সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।

সভায় বক্তারা বলেন, মাহে রমজান ত্যাগ তিতিক্ষার মাস। ফজিলতের মাস মাহে রমজান। এই মাসের তাৎপর্য আমাদের বাস্তব জীবনে মেনে চলা উচিৎ।

বক্তারা, মাহে রমজানের শুরুতে সিলেটের অন্যতম বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ইফতার বন্ধের নির্দেশনায় নিন্দা প্রকাশ করেন। বক্তারা বলেন, যুযুর ভয় দেখিয়ে কিছু সংখ্যক মানুষ ইসলামকে দূরে সরিয়ে রাখতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে।

সভায় বক্তারা বলেন, সিলেটের যুবকেরা সিলেট বিভাগের সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে না। তাদেরকে সিলেট বিদ্বেষীরা উদ্দেশ্যমূলকভাবে চাকরি থেকে বঞ্চিত করছে। এদেরকে চিহ্নিত করতে হবে। সভায় বক্তারা সিলেট বিভাগের সকল প্রতিষ্ঠানে শতভাগ সিলেট বিভাগের বাসিন্দাদের নিয়োগের দাবী জানান এবং সিলেট বিভাগবাসীর মাতৃভাষা ছিলটিভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্র ভাষা ঘোষণার দাবী জানান।

সিলটি পাঞ্চায়িত সিলেট বিভাগের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করছে এবং ভবিষ্যতেও করে যাবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জিলাল আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন