editor
প্রকাশিত: 11:05 AM, March 18, 2024
মো. মহি উদ্দিন :: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, রহমত, বরকত আর নাজাতের বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই মহান আল্লাহ্তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রমজান মুসলিম উম্মাহর ওই সব রোজাদারের জন্য কল্যাণের অনুপ্রেরণা। যারা আত্মশুদ্ধির অর্জণে সফলতা লাভ করেছেন। প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আগামী রমজান পর্যন্ত পাপমুক্ত জীবন-যাপনের।
শনিবার (১৬ মার্চ) বিকেলে সিলেট নগরীর শহীদ নূর হোসেন ব্লক ছাত্রলীগ দরগা মহল্লা শাখার উদ্যোগে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাদেল বলেন, মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেওয়ার মাস রমজান। বিশ্ব মুসলিম উম্মাহ সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্যদিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করার জন্য তিনি সবাইকে আহবান জানান।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুফতি আব্দুল খাবির, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, মহানগর ছাত্রলীগ নেতা সায়মন ইসলাম, দিপক অধিকারী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুয়েব আহমদসহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে