editor
প্রকাশিত: 11:19 AM, March 18, 2024
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, আমরা গর্বিত কারণ একজন বঙ্গবন্ধুর জন্ম এদেশে হয়েছিল। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। যিনি এ ভূখণ্ডের স্বাধীন স্বীকৃতি আনায় নেতৃত্ব দিয়েছেন। তাঁর স্বপ্ন ও সহস্র ত্যাগ তিতিক্ষা বিশ্বের যেকোনো প্রান্তের নিপীড়িত মানুষের জন্য সুমহান দৃষ্টান্ত ও চিরদিনের প্রেরণা। জাতীয় শিশু দিবস, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শিশুদের জন্য কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি।
রবিবার (১৭ মার্চ) স্কলার্সহোম মেজরটিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ ও প্রভাষক আন্নামা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধু নিয়ে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির শিক্ষার্থী অংকুর দাশ ও নবম শ্রেণির শিক্ষার্থী অনন্যা সূত্রধর অহনা। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, প্রাইমারি শাখার শিক্ষিকা তমালিকা তালুকদার ও প্রাইমারি শাখার দ্বায়িত্বরত ভাইস প্রিন্সিপাল নাহিদা খান।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক উসমান গণী। আলোচনা অনুষ্ঠান শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এতে বিভিন্ন বিভাগের প্রভাষক ও শিক্ষক, প্রাইমারি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় ছিলেন প্রভাষক আমিনুল ইসলামের নেতৃত্বে বিএনসিসি এর ক্যাডেটবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন