editor
প্রকাশিত: 11:24 AM, March 18, 2024
নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস (২০২৪) উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার ১৭ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও রেলির মাধ্যমে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করা হয়।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সুবাষ দাস, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান সুমন প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা,কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিানে আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন