editor

প্রকাশিত: 11:26 AM, March 18, 2024

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

কানাইঘাট প্রতিনিধি :: হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কানাইঘাটে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে।

এ উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কানাইঘাট থানা পুলিশ, পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১১টায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি), অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী।

বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সুবেদার আফতাব উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তাফিদুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সহ সভাপতি শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জীবনীর উপর রচয়িত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এছাড়াও দিন ব্যাপী বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা সহ উপজেলা পরিষদ সহ সরকারের বিভিন্ন দফতর আলোক সজ্জিত করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন