editor
প্রকাশিত: 12:36 PM, March 18, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: মাঝরাতে বড়সড় দুর্ঘটনা কলকাতায়। গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে প্রাণহানি। সকাল পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ ভেঙে পড়া বহুতলের নিচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫। রাতভর চলেছে উদ্ধার কাজ। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধার কাজের তদারকি করেছেন। সঙ্গে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু ও।
সোমবার (১৮ মার্চ) সকালে এনডিআরএফ এর একটি দল এসেছে উদ্ধার কাজের জন্য। দুর্ঘটনার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
এদিকে, বহুতলটি বেআইনিভাবে তৈরি হচ্ছিল বলে অভিযোগ ওঠায় কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। প্রোমোটারকে ইতিমধ্যেই গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার ১৩৪নং ওয়ার্ডের জে ৫১৩/৫ ফতেপুর ব্যানার্জি বাগান লেন। এখানেই একটি নির্মীয়মাণ বহুতল রবিবার (১৭ মার্চ) মাঝরাতে আচমকা ভেঙে পড়ে। বহুতলের আশপাশে বসতিদের যে টালির বাড়ি ছিল তা ভেঙে যায়। ওই বিশাল স্তূপে আটকে পড়েন বসতির বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় দমকল ও পুলিশ। ভেঙে পড়া বহুতলের অংশ ও টালির ছাদের নিচে থেকে একে একে সকলকে উদ্ধার করা হয়। ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃত একজনের নাম হাসিনা বিবি। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন