editor
প্রকাশিত: 11:58 AM, March 19, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নৈশপ্রহরী মো. রহমান আলীর পরিবারকে একটি অটোরিকশা ও নগদ অর্থ সহায়তা করা হয়।
সোমবার (১৮ মার্চ) দুপুরে ৩ টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া নৈশপ্রহরী মো. রহমান আলী সাদাসিদে মানুষ ছিলেন এবং তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
তিনি ব্যবসায়ী সমিতির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এই অটোরিকশা ও নগদ অর্থ রহমান আলীর পরিবারের অনেক কাজে আসবে।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহসভাপতি মো. রফিক মিয়া ফাতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ব্যবসায়ী নির্মাল্য মিত্র সুমন ও কুলাউড়া ইউনিয়নের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক আজিজুল ইসলাম, ব্যবসায়ী শেলুর রহমানসহ সমিতির নেতৃবৃন্দরা।
মূল বক্তব্য উপস্থাপন করে সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই জানান, রহমান আলী ব্যবসায়ী সমিতির নৈশপ্রহরী ছিলেন। অসহায় নিহত এ নৈশপ্রহরীর পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ ৯০ হাজার টাকা সমিতির পক্ষ থেকে প্রদান করা হয়।
পরিবারের পক্ষ থেকে মৃত রহমান আলীর মেয়ে নগদ টাকা সহ এই ব্যাটারি চালিত অটোরিক্সাটি গ্রহণ করে বলেন, এই উপহার গুলি দিয়ে আমার বাবা হীন পরিবারে সদস্যরা খেয়ে পড়ে বেঁচে থাকা শক্তি হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, গত ৫ মার্চ পৌর শহরের বিছরাকান্দি এলাকায় রহমান আলী নৈশপ্রহরীর দায়িত্ব পালনকালে একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় মারা যান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে