editor

প্রকাশিত: 11:49 AM, March 20, 2024

আত্মঘাতী বধূর খবর পেয়ে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে শ্বশুর, শাশুড়িকে খুন

আত্মঘাতী বধূর খবর পেয়ে শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে শ্বশুর, শাশুড়িকে খুন

সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: শ্বশুরবাড়িতে আত্মঘাতী বধূ। খবর পেয়েই শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দিল প্রয়াত বধূর বাবার বাড়ির লোকজন। সেই অগ্নিকান্ডে পুড়ে মৃত্যু হল বধূর শ্বশুর-শাশুড়ির। গুরুতর আহত হলেন বধূর স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে।

জানা যায়, সোমবার (১৮ মার্চ) শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় অংশিকা কেশরওয়ানির ঝুলন্ত দেহ। গতবছর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছিল ২৭ বছরের অংশিকার। মৃত্যুর খবর পেয়েই শ্বশুরবাড়িতে চড়াও হয় তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, গত ১বছর ধরে পণের দাবিতে লাগাতার অত‍্যাচার চালানো হয়েছে অংশিকার উপর। সেই জন‍্যই চরম সিদ্ধান্ত নিতে বাধ‍্য হয়েছেন অংশিকা। এহেন অভিযোগের পাল্টা সুর চড়ায় অংশিকার শ্বশুরবাড়ির সদস্যরাও।

সোমবার (১৮ মার্চ) রাত ১১ টায় অংশিকার মৃত্যুর খবর যায় পুলিশের কাছে। তারপর দুপক্ষের ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু ততক্ষণে অংশিকার শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। অবশেষে রাত ৩ টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অংশিকার শ্বশুর ও শাশুড়ির। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় অংশিকার স্বামী সহ ৩জনকে। আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

প্রয়াগরাজ সিটি পুলিশের ডেপুটি কমিশনার দীপক ভুকের জানান, “এক মহিলার আত্মঘাতী হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেই সময় তর্কতর্কির মধ‍্যেই আচমকা আগুন ধরিয়ে দেয় মহিলার বাবার বাড়ির সদস‍্যরা। পুলিশ ৫ জনকে উদ্ধার করে দমকলকে খবর দেয়। কিন্তু তার আগেই পুড়ে মৃত্যু হয় রাজেন্দ্র কেশরওয়ানি ও শোভা দেবীর।” গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ বাহিনী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন