editor
প্রকাশিত: 2:43 PM, March 21, 2024
সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন তল্লাসি কাজ শুরু করা হয়েছে।
সিলেট জেলা পুলিশ তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধ এবং মহাসড়কে গাড়ি চলাচলের সঠিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সপ্তাহব্যাপী বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০ মার্চ (বুধবার) সকাল ১০ টা থেকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাংস্থ তামাবিল হাইওয়ে থানার সম্মুখে কানাইঘাট সার্কেলের তত্ত্বাবধানে মহাসড়কে গাড়ি চলাচলে সঠিক ব্যবস্থাপনা, লাইসেন্সবিহী, অপ্রাপ্তবয়স্ক চালক, কাগজবিহীন গাড়ি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন করা হয় ।
ট্রাফিক সচেতনতা সপ্তাহ উদ্বোধন করেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) ৷
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের টিআই (এডমিন) রফিকুল ইসলাম মৃধা, টিআই শামসুজ্জামান, সার্জেন্ট মহিতোষ, জৈন্তাপুর মডেল থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, তামাবিল হাইওয়ে থানা পুলিশের এটিএসআই আলমগীর সহ জৈন্তাপুর মডেল থানা, তামাবিল হাইওয়ে থানা, ট্রাফিক পুলিশ ও সিলেট জেলা উত্তর ডিবি পুলিশের টিম।
জৈন্তাপুর মডেল থানা অফিসার (ইনচার্জ) মোঃ তাজুল ইসলাম (পিপিএম) বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তামাবিল মহাসড়কে ঘন ঘন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধান গাড়ির, লাইসেন্সবিহীন, অপ্রাপ্তবয়স্ক চালক, গাড়ির কাজগপত্র সঠিকতা যাচাই করা, নম্বার ও লাইসেন্সবিহীন সিএনজি (অটোরিক্সা), মোটর সাইকেল ইত্যাদি যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, মহাসড়কে অনুমোদনবিহীন ইজিবাইক, টমটম চালক ও মালিকদের প্রাথমিকভাবে মহাসড়কে তাদের এই যানবাহনগুলো চলাচল বন্ধ করতে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেট জেলা পুলিশের টিআই (এডমিন) রফিকুল ইসলাম মৃধা বলেন, সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সিলেট-তামাবিল মহাসড়কে বিশেষ ট্রাফিক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। গাড়ির ত্রুটিপূর্ণ কাগজ থাকায় ১০ টি গাড়ি আটক ও ৮টি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৫ টি পিকআপ, ৩ টি মোটরসাইকেল রয়েছে। কাগজপত্র সঠিক থাকায় পুলিশেরর পক্ষ থেকে অনেকেই ফুল দিয়ে অভিনন্দন জানান হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন