editor
প্রকাশিত: 5:21 PM, March 21, 2024
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ও সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) রাত সড়ে দশটায় দক্ষিণ সুরমা থানাধীন চাদঁনীঘাট মাছ বাজার ও রাত সাড়ে ১১টার দিকে মধ্যনগর থানার উপজেলার চামরদানী ইউনিয়নের অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, বুধবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন হোটেল মারজান আবাসিক সংলগ্ন চাদঁনীঘাট মাছ বাজারে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ৫ জুয়াড়ি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. জয়নাল আহমেদ (৫০), ইমাম হোসেন (৫৭), তোফাজ্জল হোসেন (৩৩), মো. আশরাফ (৫৪), আব্দুল হাফিজ (৩৯)।
অপরদিকে রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থানার একটি চৌকস পুলিশ টিম উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সামগ্রীসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়। এসময় নগদ ১৮ হাজার ৮শত টাকা উদ্ধার করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার সাড়ারকোনা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মো. মরম আলী(৪৩), মৃত মোহাম্মদ আলীর ছেলে নজরুল হক(৪০), আব্দুন নূরের ছেলে সবুজ মিয়া (৩৯) এবং পাশ্ববর্তী মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে মো. রনি তালুকদার (৪০) ও মোঃ আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন(৩২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন এফআইআর ধারায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়