editor

প্রকাশিত: 10:43 PM, March 22, 2024

আমি আমৃত্যু এতিম ও অসহায় মানুষের পাশে থাকবে : সামছুল ইসলাম

আমি আমৃত্যু এতিম ও অসহায় মানুষের পাশে থাকবে : সামছুল ইসলাম

হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সামছুল ইসলাম বলেছেন, পিতা-মাতার নামে পারিবারিক ভাবে ট্রাস্টে গঠন করে মানব কল্যাণে এতিম ও অসহায় মানুষের পাশে আমৃত্যু থাকতে চাই। আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছি।

এছাড়াও মানব কল্যাণে সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক, তেতলীসহ বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির সংকট পূরণে গভীর নলকূপ প্রদানসহ বিভিন্নস্থানে টিউবওয়েল প্রধান কার্যক্রম অব্যাহত। সিলেটের বিভিন্নস্থানে বাসস্থান নির্মাণের জন্য ঢেউটিন প্রদানসহ নানা কার্যক্রম পালন করছি। প্রত্যেক রমজানে ন্যায় এবারও ইফতার ও খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত আছে, সিলেটের বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও করোনা মহামারি চলাকালে পর্যাক্রমে খাদ্য সামগ্রী প্রদান, ফ্রি খতনা ক্যাম্প ও এতিম কন্যা সন্তানদের বিয়ে ও গরীব অসহায় পরিবারকে অর্থিক অনুদান প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টেও চেয়ারম্যান সামছুল ইসলাম আরো বলেন, মানব কল্যাণে মানুষের সেবা করতে আমরা প্রত্যেক স্থানে ট্রাস্টের প্রতিনিধির মাধ্যেমে সহযোগিতা করে যাচ্ছি। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন আমরা আন্তরিক। আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

মাহে রমজান উপলক্ষে হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের প্রত্যেক বারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২২ মার্চ) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই জামেয়া ওমর বিন খাত্তাব (রা.) লক্ষীবাউর মাদ্রাসার এতিম ও অসহায় ২ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ইফতার কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও রাসূল সৈনিক সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহফুজ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওসমান গণি, রাসূল সৈনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাখাওয়াত হোসেন, সৈয়দ আহমদসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষাকবৃন্দ ও স্থানীয় মুসল্লীগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ তোফায়েল আহমদ ও ইসলামীর সঙ্গীত পরিবেশন করেন হাফিজ ইসমাইল হোসেন।

ইফতার মাহফিলে হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি এবং ট্রাস্টের চেয়ারম্যান শামসুল ইসলামের স্ত্রীর আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওসমান গণি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়