editor

প্রকাশিত: 9:55 PM, March 23, 2024

মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান: এমপি নাদেল

মৌলভীবাজার সমিতি সিলেট এর ইফতার মাহফিল ও সংবর্ধনা

মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান: এমপি নাদেল

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও মৌলভীবাজার সমিতি সিলেট এর উপদেষ্ঠা শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, রহমত, বরকত আর নাযাতের বার্তা নিয়ে আবারো এলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসেই আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেন। তাই এ মাসটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষে মানুষে বিভেদ ভুলিয়ে দেয়ার মাস মাহে রমজান। তিনি বিশ্ব মুসলিম উম্মাহকে সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানের দিনগুলো অতিবাহিত করার আহবান জানান।

তিনি শনিবার (২৩ মার্চ) ১২ রামাদান সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার সমিতি সিলেট এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মৌলভীবাজার সমিতির উন্নয়ন কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ^াস দেন এবং তাকে সংবর্ধনা প্রদান করায় সমিতির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

মৌলভীবাজার সমিতি সিলেট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মৃগেন কুমার দাশ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্কারী এ কে এম আশরাফ আলী। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আজিজুর রহমান, জামিল আহমদ চৌধুরী, এডভোকেট আব্দুল খালিক, দেওয়ান তৌফিক মজিদ লায়েক, উপদেষ্টা ডা. মামুন পারভেজ, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, মো. জসীম উদ্দিন, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য প্রফেসর মুহিবুল আলম, মো. মুহিবুর রহমান, সমিতির সহ সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন ও মো. রুস্তম খান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মফিক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক এ কে এম ওয়াহিদুর রব জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাশ, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, সমাজসেবা সম্পাদক বাবুল সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, জীবন সদস্য প্রফেসর ডা. এ কিউ এম আব্দুল হাই, জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুর রফিক, হবিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, জালালাবাদ গ্যাসের সাবেক জিএম মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।

সবশেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন