editor
প্রকাশিত: 6:44 PM, March 24, 2024
“হ্যাঁ, আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি” এই প্রতিপাদ্য সামনে বিশ্ব যক্ষ্মা দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) প্রতিবছরের ন্যায় সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি পরবর্তী সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। এসময় তিনি যক্ষ্মা নির্মূল এবং এর চিকিৎসার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যক্ষ্মা নির্ণয়ে সিলেট জেলার অগ্রগতির ব্যাপারে গুরুত্বারোপ করেন।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর মেডিকেল অফিসার ডা. আবির হোসেন বলেন, শিশু যক্ষ্মা রোগী সনাক্তকরণে সিলেট জাতীয়ভাবে সবচেয়ে এগিয়ে রয়েছে। সিলেট জেলার প্রায় সব কয়টি উপজেলায় জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
আইসিডিডিআর’বি এর প্রোগ্রাম অফিসার মো. খালিলুর রহমান খান বলেন, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তদারকিতে পোর্টেবল এক্স রে মেশিনের মাধ্যমে হাওড় ও চাবাগান এলাকাসহ সকল উপজেলার হার্ড টু রিচ এলাকাগুলোতে গিয়ে আরটিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহায়তায় যক্ষ্মা রোগী সনাক্ত করা হচ্ছে।
মেডিকেল অফিসার (ডিআরএস) ডা. স্নিগ্ধা তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, সিলেট টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. এহসানুল ইসলাম, সিলেট টিবি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্না বেগম, প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আউয়ালসহ সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার, হীড বাংলাদেশ, নাটাব, এসএটিবি এর প্রতিনিধিবৃন্দ আলোচনায় অংশ নিয়ে তাদের ভূমিকা তুলে ধরেন। সবশেষে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে সকলের সম্পৃক্ততা বৃদ্ধির ব্যাপারে আহ্বান জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর অধীনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কোম্পানীগঞ্জ, সিলেট এ জিন এক্সপার্ট কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডা. মো. আনিসুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সিলেট এর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রন) ডা. মো. নূরে আলম শামীম, সিলেট এনটিপির ডিভিশনাল টিবি এক্সপার্ট ডা. শাহিদ আনোয়ার রুমি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, হীড বাংলাদেশ এর প্রকল্প পরিচালক যাকোব দাস প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন