editor
প্রকাশিত: 6:54 PM, March 25, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ২৪ মার্চ রোববার মাদকাসক্ত স্বামী অগ্রণী ব্যাংক কর্মকর্তা সুজিত কুমার দে (৫৫) কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সঞ্চিতা রানী দেব কুলাউড়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা নং (১৯) দায়ের করেন।
থানায় দায়েরকৃত মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালে উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘরের বাসিন্দা সুনিল চন্দ্র দে’র পুত্র অগ্রণী ব্যাংক কুলাউড়ার কর্মকর্তা সুজিত কুমার দে’র সাথে পৌরশহরের বাসিন্দা স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেবের বিয়ে হয়। তাদের ২ কন্যা সন্তানও রয়েছে। সুজিত কুমার দে একজন মাদকাসক্ত ব্যক্তি বলেও জানা গেছে।
লিখিত অভিযোগে স্কুল শিক্ষিকা সঞ্চিতা রানী দেব উল্লেখ করেন, ৭-৮ বছর আগে থেকে বেতন ভাতার সম্পুর্ণ টাকা তুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন। না দিলে শারীরিক নির্যাতন চালাতেন। ২০২০ সালের ৯ মার্চ ব্যাংকে জামানো এফডিআর থেকে ৫ লাখ টাকা তুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। সেই টাকা না দেয়ায় লাঠিপেটা করে রক্তাক্ত জখম করে। সেসময় হাসপাতালে চিকিৎসা নেন। মাস শেষ হওয়ার আগে বেতনের চেক দিয়ে দিতে হয়। এরপর একাধিকবার নির্যাতন চালায় সুজিত কুমার দে। অত্যাচার নির্যাতন সইতে না পেরে তিনি ২ সন্তানসহ বাবার বাসায় চলে আসেন। সে সময় ৩ জন আইনজীবির সমন্বয়ে স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থায় পৃথকভাবে বসবাসের সিদ্ধান্ত হয়। এবং ২ সন্তানের লেখাপড়ার খরচসহ ব্যাংক ঋণ পরিশোধ করার অঙ্গিকারাবদ্ধ হয়। ২ সন্তানের কথা বিবেচনা করে তিনি ফিরে যান বাড়িতে। সম্প্রতি সুজিত কুমার দে তার বড় ভাইয়ের প্ররোচনায় ব্যাংক ঋণ পরিশোধের কথা বলে ১০ লক্ষ টাকা দাবি করে। সেই টাকার জন্য গত ১৯ ফেব্রুয়ারি বটিদা দিয়ে হামলা চালায়। হামলায় সঞ্চিতা রানী দে’র হাতে রক্তাক্ত জখম ছাড়া শারিরীকভাবে গুরুতর আহতবস্থায় ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। প্রথমে তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাতের জখম গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাগ্রহণ শেষে ২৩ মার্চ শনিবার কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযোগের প্রেক্ষিতে কুলাউড়া থানার এস আই দেবাশীষ শহর থেকে সুজিত কুমার দে’কে আটক করেন।
কুলাউড়া থানার এসআই দেবাশীষ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে