editor
প্রকাশিত: 9:48 PM, March 25, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: এক দশক পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত দুটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে জৈন্তাপুর উপজেলা থেকে স্থান পেয়েছেন ৭ ছাত্রনেতা।
শুক্রবার (২৩ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদি এমসি কলেজে ১১০ ও সিলেট সরকারি কলেজে ৮১ সদস্যবিশিষ্ট এই দুই কমিটির অনুমোদন দেন।
এমসি কলেজে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন জুবায়ের আহমদ পলক, আব্দুল কাদির, সহসম্পাদক পদে মঈনুল হোসাইন এবং সিলেট সরকারি কলেজে সহ-সভাপতি পদে এম ইমন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন এবং সহসম্পাদক পদে রুহেল আহমদ স্থান পান।
নেতৃবৃন্দ জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের, নিজ হাতে গড়া দেশের এই প্রাচীন ছাত্র সংগঠনে কর্মী হয়ে কাজ করতে পারা অনেক গর্বের। আমরা কমিটিতে মনোনীত হওয়ায় খুবই আনন্দিত ও আবেগাপ্লুত। নেতৃবৃন্দ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানান বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ এর প্রতি। তাদের উপর অর্পিত দায় পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন