editor
প্রকাশিত: 9:54 PM, March 25, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: দোলের দুপুরে স্নান করতে নদীতে নামাই কাল। ভারতের পশ্চিমবঙ্গের কালনা, খড়দহ ও বাঁকুড়ায় তলিয়ে গেল মোট ৭ জন। তাদের মধ্যে মৃত ৪। বাকি ৩ জনের খোঁজে নদীবক্ষে চলছে তল্লাশি। পৃথক এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।
সোমবার (২৫ মার্চ) সকালে রঙ খেলা শেষে বর্ধমানের কালনার জিউধারা এলাকায় একটি দিঘিতে স্নান করতে নামেন ২ ভাই। স্নান করতে নেমেই তলিয়ে যান ২ জনই। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরেই ওই যুবককে উদ্ধার করে। তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে একই দিনে দুপুরে দোল খেলার পর উত্তর ২৪ পরগনার খড়দহের আগরপাড়ার আশ্রমঘাটের গঙ্গায় দোল খেলে স্নান করতে গিয়েছিল ৪ জন। হঠাৎ বান চলে আসায় তাদের মধ্যে ৩ জন তলিয়ে যায়। ১ জনকে উদ্ধার করা গেল ও বাকি ৩ জনের হদিশ মেলেনি। এদিকে, রঙ খেলার পর বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে দামোদরের জলে ডুবে মৃত্যু হল বাঁকুড়ার ২ জনের। মৃতরা সম্পর্কে ২ ভাই, সানি কুমার ও সোনু কুমার।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জলের তোড়ে ভেসে যায় ওই ২ জন। মৃতদেহ উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন