editor
প্রকাশিত: 11:47 AM, March 26, 2024
শেখ মো. শাহীন উদ্দিন, হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার মো: ইব্রাহিম জুবায়ের এর বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ডাক্তার মো: ইব্রাহিম জুবায়ের একই ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ডাক্তার জুলেখা বেগম শুভাকে বিভিন্ন সময়ে অশ্লিল ভাষায় কথাবার্তা বলে উত্যক্ত করে আসছে।
এ ব্যাপারে ডাক্তার জুলেখা বেগম শুভা বাদী হয়ে ২৫ শে মার্চ মাধবপুর থানায় হাজির হয়ে ডাক্তার ইব্রাহিম জুবায়ের কে আসামি করে অভিযোগ দায়ের করেন।
তাছাড়া ও ডাক্তার ইব্রাহিম জুবায়ের এর চিকিৎসা বিষয়ক ডিগ্রি (ভিজিটিং কার্ড এ লেখা) নিয়ে রোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার জুলেখা বেগম শুভা প্রতিবেদককে বলেন, আমি একজন নারী, ডাক্তার ইব্রাহিম জুবায়ের এর কুরুচিপূর্ণ আচরণ সহ্য করতে না পেরে প্রথমে আমি আমার স্বামী কে বিস্তারিত জানাই। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারের মালিক পক্ষ্যকে ও অবগত করি। অবশেষে নিরুপায় হয়ে আমি থানায় লিখিত অভিযোগ দেই।
ডাক্তার ইব্রাহিম জুবায়ের এর বিরুদ্ধে লিখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি সম্পুর্ন অভিযোগ সম্পর্কে দ্বিমুখী বক্তব্য দেন।
অভিযোগের সত্যতা যাচাই করতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম খানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, দুপক্ষের দুটো অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন